1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙামাটি জার্নালিস্ট নেটওয়ার্কের নেতৃত্বে ফাতেমা জান্নাত মুমু ও বিনয় চাকমা - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

রাঙামাটি জার্নালিস্ট নেটওয়ার্কের নেতৃত্বে ফাতেমা জান্নাত মুমু ও বিনয় চাকমা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৮৪ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙামাটির গণমাধ্যমকর্মীদের পেশাগত মানোন্নয়ন ও ঐক্যবদ্ধ অবস্থানের লক্ষ্য নিয়ে গঠিত ‘রাঙামাটি জার্নালিস্ট নেটওয়ার্ক’ (আরজেএন)-এর নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। সরাসরি ভোটে সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন নিউজ২৪ ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমু এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক আমার বার্তা-র প্রতিনিধি বিনয় চাকমা।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাঙামাটি শহরের কাঁঠালতলী এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সম্মেলন সম্পন্ন হয়। ‘সত্যের পক্ষে এক ঝাঁক কলম সৈনিক’—এই স্লোগানকে সামনে রেখে আগামী দুই বছরের জন্য ৭ সদস্যের একটি শক্তিশালী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সম্মেলনে উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে মহুয়া জান্নাত মনিকে (মোহনা টেলিভিশন) সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। নতুন এই কমিটি রাঙামাটি জেলা ও সামগ্রিকভাবে পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

নবনির্বাচিত সভাপতি ফাতেমা জান্নাত মুমু তার বক্তব্যে বলেন, “পার্বত্যাঞ্চলে সাংবাদিকদের সঠিক অবস্থান তৈরি এবং পেশাগত উৎকর্ষ সাধনে আমাদের এই ঐক্য অত্যন্ত জরুরি। সত্যের পথে চলতে গিয়ে নানা বাধা আসলেও আমরা একযোগে তা মোকাবিলা করব।”

সংগঠনটিকে আরও গতিশীল ও গণতান্ত্রিক করার লক্ষ্যে এই সভায় একটি পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরজেএন-এর পক্ষ থেকে জানানো হয়েছে, শীঘ্রই কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা পার্বত্যাঞ্চলের সংবাদিকতার মান বৃদ্ধিতে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar