বাঘারপাড়া প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের বাঘারপাড়ায় আরও পাঁচ শতাধিক শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম আকতার। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাহফিরাত কামনায় খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিতের নির্দেশনায় এ কর্মসূচি পালন করছেন তিনি।
রোববার দুপুরে উপজেলার জহুরপুর, বন্দবিলা, রায়পুর ও দরাজহাট ইউনিয়নের বিভিন্ন বাজার ও মোড়ে
এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এর প্রতি প্যাকেটে সেমাই, চিনি, গুড়া দুধ, ছোলা, আলু, পেঁয়াজ ও মুড়িজাতী পণ্য সামগ্রী রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন সুহদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, মহিলা দলের সভাপতি মদিনা বেগম, সাধারণ সম্পাদক সাইফুন্নেছা প্রমুখ। এর আগে শুক্রবার উদ্বোধনী
দিনে বাঘারপাড়া পৌর এলাকাসহ পাঁচটি ইউনিয়নের ৫ শতাধিক ভ্যান ও ইজিবাইক চালকদের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেয়া হয়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মকান্ড চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন শামীম আকতার।