নারীর অধিকার ও ক্ষমতায়নের বার্তা ছড়িয়ে দিতে বাগেরহাটের চিতলমারীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রবিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, প্রেসক্লাব সভাপতি একরামুল হক মুন্সী, কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ, সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস আনসারী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আল মুরাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা হাফিজুর রহমান এবং অদম্য নারী সম্মাননা পাওয়া রিতা ব্রহ্ম।
আলোচনা সভা শেষে সুবিধাভোগী নারীদের মাঝে ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়।