1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার ডাকে জনউদ্যোগে যশোরে মানববন্ধন - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার ডাকে জনউদ্যোগে যশোরে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৯৮ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

 সারাদেশে অব্যাহত ধর্ষণ, হত্যা ও নারী নিপীড়নের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে যশোর। এসব অপরাধের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে ‘জনউদ্যোগ’ যশোর।
সোমবার ৯ মার্চ সকাল ১০টায় যশোর প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এক বিশাল মানববন্ধনে বক্তারা এই দাবি জানান।

জনউদ্যোগ যশোরের আহ্বায়ক প্রকৌশলী নাজির আহমদের সভাপতিত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আইনের সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হলেও অপরাধের মাত্রা কমছে না। এর প্রধান কারণ হিসেবে তারা আইনের শাসনের অভাব এবং বিচারহীনতার সংস্কৃতিকে দায়ী করেন। তারা বলেন, “বিচারের বাণী এখনও নিভৃতে কাঁদছে। দ্রুত বিচার নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করতে হবে।

বক্তারা আরও বলেন, শুধুমাত্র আইনি ব্যবস্থার ওপর নির্ভর না করে ধর্ষণ ও নিপীড়নের সাথে জড়িতদের সামাজিকভাবে বয়কট করতে হবে। রাস্তাঘাট ও কর্মক্ষেত্রে নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করে তারা অপরাধীদের বিরুদ্ধে পাড়ায় পাড়ায় সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান জানান।

জনউদ্যোগের সদস্য সচিব কিশোর কুমার কাজলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, রাজনৈতিক ব্যক্তিত্ব হাসিনুর রহমান, সাবেক পিপি অ্যাডভোকেট আবুল হোসেন, সুরধুনীর সভাপতি হারুন-অর রশীদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনসহ আরও অনেকে। কর্মসূচিতে মহিলা পরিষদ, বিভিন্ন ছাত্র সংগঠন এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করেন। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar