1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচনের দাবি প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচনের দাবি প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৮৯ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটির জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রামের তিন পার্বত্য জেলা পরিষদের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন।

বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬ রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে বলা হয়,পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার অধিবাসীদের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক নানা ধরনের বৈষম্য বিরাজ করছে। এসব বৈষম্য দূর করে সকল সম্প্রদায়ের সমঅধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।
এতে আরও উল্লেখ করা হয়, পার্বত্য চট্টগ্রাম চুক্তি ও সংশ্লিষ্ট বিভিন্ন আইনের কারণে অনেক ক্ষেত্রে স্থানীয় জনগণের নাগরিক অধিকার ও সুযোগ-সুবিধা সীমিত হয়ে পড়েছে। ফলে পার্বত্য অঞ্চলে বসবাসরত সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে।

সংগঠনের নেতারা বলেন, পার্বত্য তিন জেলা পরিষদ স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলেও দীর্ঘদিন ধরে এসব পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ফলে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে পরিষদ পরিচালিত হচ্ছে না, যা গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক।

স্মারকলিপিতে দ্রুত পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন আয়োজন, সকল নাগরিকের সমঅধিকার নিশ্চিত করা এবং বিদ্যমান বৈষম্যমূলক বিধান পর্যালোচনার দাবি জানানো হয়।এ সময় পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের রাঙামাটি জেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধূরী ও সদস্য সচিব কাজী মো. জালওয়া,পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের রাঙামাটি জেলা আহ্বায়ক আসাদুজ্জামান খান ও সদস্য সচিব আব্দুল মান্নানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।সংগঠনের নেতারা বলেন, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও সমঅধিকার প্রতিষ্ঠার স্বার্থে দ্রুত জেলা পরিষদ নির্বাচন আয়োজন এবং সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা প্রয়োজন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar