1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নেত্রকোণার দুই উপজেলায় বজ্রপাতে নিহত ২ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

নেত্রকোণার দুই উপজেলায় বজ্রপাতে নিহত ২

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৯৯ জন খবরটি পড়েছেন

জেলা প্রতিনিধি নেত্রকোণা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোণার দুই উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) জেলার দুর্গাপুর ও খালিয়াজুরী উপজেলায় এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- খালিয়াজুরী উপজেলার কৃষক সুধীর দাস (৪৩) এবং দুর্গাপুর উপজেলার রাজমিস্ত্রি আকাশ মিয়া (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের বাজন্তি হাওরে নিজের জমিতে কৃষি কাজ করছিলেন কৃষক সুধীর দাস। এসময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হয়ে জমিতেই পড়ে থাকেন। পার্শ্ববর্তী কৃষকরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সুধীর দাস চাকুয়া গ্রামের রাজেন্দ্র দাসের ছেলে।

দুর্গাপুর উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন আকাশ মিয়া নামে এক যুবক। সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। পথে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। বৃষ্টি কমে গেলে স্থানীয়রা তাকে একটি ধানক্ষেতের পাশে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখেন। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে নিশ্চিত করেন। নিহত আকাশ ওই গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দীন ও দুর্গাপুর থানার ওসি মো. কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar