1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
তিতাস নদীর ভাদুঘর বাজার ঘাটে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

তিতাস নদীর ভাদুঘর বাজার ঘাটে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২১৪ জন খবরটি পড়েছেন

ফরিদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

“নদী বাঁচান, কৃষি বাঁচান, দেশ বাঁচান” স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস-২০২৬ পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১৪ ফেব্রুয়ারি) পৌর এলাকার তিতাস নদীর ভাদুঘর বাজার ঘাটে নদী সমাবেশের আয়োজন করে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’।জাতীয় সঙ্গীত পরিবেশন ও উদ্ধারকৃত বিলুপ্তপ্রায় পাখি অবমুক্ত করার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে নদী রক্ষা ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা নদীরক্ষা কমিটির আহ্বায়ক শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ, পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার এবং এডিসি (সার্বিক) রঞ্জন কুমার দে। মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সভাপতি এবিএম মমিনুল হকও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদের সভাপতিত্বে এবং সোহেল রানা ভূইয়ার সঞ্চালনায় আয়োজিত সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, নদী ও প্রকৃতি রক্ষায় প্রশাসন বদ্ধপরিকর। নদী দখল ও দূষণ রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ ক্ষেত্রে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন তরী বাংলাদেশ সরাইল শাখার আহ্বায়ক মো. মাহবুব খাঁন, জেলা ব্যবসায়ী সমন্বয় কমিটির সভাপতি হাজী আবুল কালাম, ভাদুঘর বাজার কমিটির সেক্রেটারি সফিকুল ইসলাম শহীদ, কমরেড নজরুল ইসলাম, জামিনুর রহমান এবং ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আরিফ বিল্লাহ আজিজি।এ সময় সিএসডব্লিউ’র তাসিন আরাফাত তন্ময়সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar