1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙামাটিতে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ আনন্দে রাঙালো ‘স্বপ্নযাত্রী’ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

রাঙামাটিতে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ আনন্দে রাঙালো ‘স্বপ্নযাত্রী’

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১০৯ জন খবরটি পড়েছেন

​মোঃ কামরুল ইসলাম , রাঙামাটি জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ছড়িয়ে দিতে রাঙামাটিতে সম্পন্ন হলো ‘স্বপ্নযাত্রী’র ঈদবস্ত্র বিতরণ (সিজন-৯)। স্বপ্নযাত্রী ফাউন্ডেশন রাঙামাটি শাখার উদ্যোগে আজ ২৭শে রমজান (১৭ই মার্চ) শহরের শান্তিনগরস্থ স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ-১ প্রাঙ্গণে অর্ধশত শিক্ষার্থীর মাঝে নতুন পোশাক বিতরণ ও মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়।

পৌর বাস টার্মিনাল সংলগ্ন ফিশারীঘাট এলাকায় অবস্থিত বিদ্যাপীঠের শিশুদের জন্য এবারের আয়োজনটি ছিল ভিন্নধর্মী। শুধু নতুন পোশাকই নয়, শিশুদের ঈদের আনন্দ পূর্ণতা দিতে আয়োজন করা হয় ‘মেহেদী উৎসব’। আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত এই শিশুদের মুখে হাসি ফোটানোই স্বপ্নযাত্রীর মূল লক্ষ্য।​স্বপ্নযাত্রী ফাউন্ডেশন রাঙামাটি শাখার মনিটর আজাদ সিদ্দিক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের উপদেষ্টা ও রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,​সুফিয়া কামাল ঝিমি, পরিচালনা পর্ষদ সদস্য।
​রবিউল আলম রবি, সাবেক প্যানেল মেয়র।
​আহমেদ ইসতিয়াক আজাদ, কেন্দ্রীয় কার্যকরি সদস্য, স্বপ্নযাত্রী ফাউন্ডেশন।​রমজান আলী, সভাপতি, স্বপ্নযাত্রী ফাউন্ডেশন রাঙামাটি জেলা শাখা।
​প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুল হক বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের আনন্দ থেকে বঞ্চিত রাখা উচিত নয়। স্বপ্নযাত্রী ফাউন্ডেশন টানা ৯টি সিজন ধরে যেভাবে এই শিশুদের পাশে দাঁড়িয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। আমাদের সবার উচিত নিজ নিজ অবস্থান থেকে এই মানবিক কাজে এগিয়ে আসা।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কার্যকরী সাংগঠনিক সম্পাদক শোয়েব খান ফাহিম, দপ্তর সম্পাদক মঈন উদ্দিন, শিক্ষিকা শিরিন আক্তারসহ সংগঠনের একঝাঁক নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবী এবং অভিভাবকবৃন্দ।​নতুন জামা হাতে পেয়ে খুদে শিক্ষার্থীদের চোখেমুখে আনন্দের ঝিলিক দেখা যায়। অনুষ্ঠান শেষে স্বেচ্ছাসেবীরা শিশুদের হাত মেহেদীর রঙে রাঙিয়ে দিয়ে উৎসবের সূচনা করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar