1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙ্গামাটি পুলিশ লাইন্সে পুলিশ সুপারের ঈদ উদযাপন ও প্রীতিভোজ অনুষ্ঠিত - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

রাঙ্গামাটি পুলিশ লাইন্সে পুলিশ সুপারের ঈদ উদযাপন ও প্রীতিভোজ অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ৮৪ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৮:০০ ঘটিকায় রাঙ্গামাটি জেলা পুলিশ লাইন্স মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

নামাজ শেষে পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্য এবং কর্মকর্তাদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি একে অপরের সাথে কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগ করে নেন। পুলিশ সুপার বলেন, শৃঙ্খলার পাশাপাশি ভ্রাতৃত্ববোধ পুলিশ বাহিনীর পেশাদারিত্বকে আরও সমৃদ্ধ করে।
​ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করতে পরবর্তীতে পুলিশ লাইন্সে এক বিশেষ প্রীতিভোজের আয়োজন করা হয়। পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব নিজে উপস্থিত থেকে সাধারণ পুলিশ সদস্যদের সাথে এই ভোজে অংশগ্রহণ করেন, যা উপস্থিত সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।

​উক্ত ঈদ জামাত ও প্রীতিভোজে আরও উপস্থিত ছিলেন,​জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম (অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ) ​জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম (অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম অ্যান্ড অপস্),
​জনাব মোঃ তারেক সেকান্দার (অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল), ​জনাব মোজাম্মেল হক (সহকারী পুলিশ সুপার, এসএএফ)।
​এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং পুলিশ সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দিনটি উৎসবমুখর পরিবেশে উদযাপনের মধ্য দিয়ে রাঙ্গামাটি জেলা পুলিশ তাদের কর্মস্পৃহা ও পারস্পরিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar