1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেওয়ানগঞ্জে সেতু ভেঙে নদীতে পড়ে চার শিশুর মৃত্যু - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

দেওয়ানগঞ্জে সেতু ভেঙে নদীতে পড়ে চার শিশুর মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ৯৫ জন খবরটি পড়েছেন

ঈদের আনন্দ মুহূর্তেই শোক

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় ঈদুল ফিতরের আনন্দে ঘুরতে গিয়ে ভাসমান সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে পড়ে চার শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও এক শিশু নিখোঁজ রয়েছে, তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতরের বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে ব্রহ্মপুত্র নদে নির্মিত একটি ভাসমান সেতুতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে নদীর ওপর নির্মিত ভাসমান সেতুতে বিপুলসংখ্যক মানুষ ভিড় করেন। অতিরিক্ত চাপের কারণে একপর্যায়ে সেতুটি ভেঙে নদীতে পড়ে যায়। এ সময় অনেকেই সাঁতার কেটে তীরে উঠতে পারলেও পাঁচ শিশু নিখোঁজ হয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়দের সহায়তায় তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় এক শিশুকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিখোঁজ আরেক শিশুকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

নিহত শিশুরা হলো ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০), ঝালুরচর এলাকার শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬) ও মেয়ে খাদিজা (১২)। এছাড়া শান্তি নামে আরেক শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা এবং নিখোঁজ শিশুকে উদ্ধারে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

ঈদের আনন্দের দিনে এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar