1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

বাঘারপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৬২ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সারা দেশের ন্যায় যশোরের বাঘারপাড়ায় তোপধ্বনি, পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি পালন করা হয়।

ভোরে তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। সকাল ৮টায় উপজেলা সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ৮টায় ৪৫ মিনিটে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ ও কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন তিনি।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপজেলার বিভিন্ন পর্যায়ের মুক্তিযোদ্ধাগন বক্তব্য রাখেন। বিকেলে পাইলট স্কুল মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar