আতিকুর রহমান আশিক
মানিকগঞ্জ প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মহান স্বাধীনতা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে উদযাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মানিকগঞ্জ ইউনিট।
দিবসটি উপলক্ষে জাতির বীর সন্তানদের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের আত্মত্যাগের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
আজ বৃহস্পতিবার সকাল ৮ ঘটিকায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং স্বাধীনতার চেতনা ধারণ করে মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মানিকগঞ্জ ইউনিটের সম্মানিত সেক্রেটারি জনাব মির্জা রবিউল আউয়াল স্বপন, কার্যনির্বাহী সদস্য জনাব মোঃ আরিফুর রহমান, যুব রেড ক্রিসেন্টের সম্মানিত উপদেষ্টা ও আজীবন সদস্য ইঞ্জিনিয়ার ড. মোঃ ফারুক হোসেন, যুব প্রধান মোঃ জিসানুর রহমান, উপ-যুব প্রধান (১) মোঃ সাইফুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের স্বেচ্ছাসেবক ও আজীবন সদস্যবৃন্দ।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয় এবং ভবিষ্যতেও মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।