1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৪২ জন খবরটি পড়েছেন

এনামুল হক,
ত্রিশাল( ময়মনসিংহ) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ময়মনসিংহের ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দরিরামপুর বাসষ্টেন্ডে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর প্রথমে বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ -৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা: মাহবুবুর রহমান লিটন, পরে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আরাফাত সিদ্দিকী, সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন পুষ্পস্তবক অর্পণ করে।

এ সময় উপজেলা ও পৌরসভার মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে সকাল ৮টায় ঐতিহ্যবাহী সরকারি নজরুল একাডেমি মাঠে পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার বাহিনীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করেন। অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে। এ ছাড়াও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।

শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা ও আলোচনা সভার প্রধানঅতিথি বক্তব্যে সংসদ সদস্য ডা: মাহাবুবুর রহমান লিটন বলেন, স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ২৬শে মার্চ আর স্বাধীনতা একই সূত্রে গাঁথা। এই তিনটা বিষয়কে কখনও আলাদা করা যাবেনা। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে একজন মুক্তিযোদ্ধা ছিলেন তেমনি তিনি মুক্তিযোদ্ধাদের সম্মানও করতেন তারই ধারাবাহিকতায় তিন তিন বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাত ধরেই মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় প্রতিষ্ঠিত হয়েছে।বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুক্তিযোদ্ধাদের দল। অনেক ধন্যবাদ জানায় বাংলাদেশের তারুণ্যের অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমানকে, কারন আমরা আজ স্বাধীন ভাবে আমাদের মতামত প্রকাশ করতে পাচ্ছি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar