1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ডেপুটি স্পিকারের সহকারী একান্ত সচিব হলেন মীর্জা নজরুল - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

ডেপুটি স্পিকারের সহকারী একান্ত সচিব হলেন মীর্জা নজরুল

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৬৪ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মীর্জা সালমান আরশাদ নজরুল।

রবিবার ( ২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল-এর অভিপ্রায় অনুযায়ী তাঁর সহকারী একান্ত সচিব পদে মীর্জা সালমান আরশাদ নজরুল, পিতা: মীর্জা আব্দুল জব্বার, মাতা: জাহানারা বেগম, ঠিকানা: গ্রাম/রাস্তা: লেঙ্গুরা,ডাকঘর: সুসং-২৪২০, থানা: দূর্গাপুর, জেলা: নেত্রকোণা-কে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ অনুযায়ী (৯ম গ্রেড) ২২০০০-৫৩০৬০/-টাকা বেতন স্কেলে নিয়োগ প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা মীর্জা সালমান আরশাদ নজরুল-কে তাঁর সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ডেপুটি স্পিকারের সহকারী একান্ত সচিবের দায়িত্ব পেয়ে মীর্জা নজরুল বলেন, “আলহামদুলিল্লাহ্। কৃতজ্ঞতা মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার মহোদয়ের প্রতি, আমার মতো একজন নগণ্য জাতীয়তাবাদী কর্মীর প্রতি আস্থা রাখার জন্য। সকলের দোয়া ও সহযোগিতায় যেন সততা এবং নিষ্ঠার সাথে আমার প্রতি প্রদত্ত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।”

এদিকে মীর্জা নজরুলের এই নতুন দায়িত্ব প্রাপ্তির খবরে দুর্গাপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা বলেন, শিক্ষিত ও মার্জিত মানুষ হিসেবে মীর্জা নজরুল তার দায়িত্ব সুন্দরভাবে পালন করতে সচেষ্ট হবেন,এই প্রত্যাশা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar