1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত দুই পরিবার: নবীনগরে ক্ষতি প্রায় অর্ধ কোটি - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত দুই পরিবার: নবীনগরে ক্ষতি প্রায় অর্ধ কোটি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২৬৮ জন খবরটি পড়েছেন

ফরিদ আহমেদ,ব্রাহ্মণবাড়িয়া,প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। শুক্রবার( ০৩ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সেমন্তঘর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে হঠাৎ জামাল মিয়ার বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং পরে পাশের প্রবাসী খোকন মিয়ার বসতঘরে ছড়িয়ে পড়ে। এ সময় এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। কেউ পানি দিয়ে, কেউ বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা এত বেশি ছিল ,স্থানীয়দের সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়। অল্প সময়ের মধ্যেই দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

ভুক্তভোগীরা জানান, আগুনে ঘরের আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, কাপড়চোপড়, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ বিভিন্ন মূল্যবান মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৫০-৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন। আগুনের ঘটনায় দুই পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

এলাকাবাসী আরও জানান, আগুন লাগার সময় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান বলেন,অগ্নিকাণ্ডের বিষয়টি জানার পর ফায়ার সার্ভিসকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar