প্রিন্স মন্ডল অলিফ,নিজস্ব প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকেলে শহরের সুন্দরঘোনা এলাকার বাদামতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনিম আল হাসান (২৮) সুন্দরঘোনা গ্রামের মোজাম শেখের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে দরগাহ এলাকা থেকে শহরের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা জানান, ওই মোড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে, তাই দ্রুত কার্যকর ট্রাফিক নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন তারা।