1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গাজীপুরের গাছা বিএনপি নেতা কামাল এর নেতৃত্বে মাদকবিরোধী র‍্যালি - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

গাজীপুরের গাছা বিএনপি নেতা কামাল এর নেতৃত্বে মাদকবিরোধী র‍্যালি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৬১ জন খবরটি পড়েছেন

মাহাবুল ইসলাম গাজীপুর।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গাজীপুর গাছায় থানার ৩৮ নম্বর ওয়ার্ডের খাইলকুর এলাকায় মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (সকাল ১০টা) গাজীপুর গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

খাইলকুর বাদশা মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের মাঠপাড়া প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ৩৮ নম্বর ওয়ার্ডের বাহার মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
র‍্যালিতে নেতৃত্ব দেন গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বাদশা মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক পদে দেবনাথ, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মাজহারুল ইসলাম রুবেল, বিশিষ্ট শিক্ষাবিদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব এবং গাজীপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোসাদ্দিকুর রহমান (হাজী মুসা)। এছাড়াও কর্মসূচিতে গাছা থানার দায়িত্বরত তদন্ত কর্মকর্তা আউয়ালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে বিএনপি নেতা মোঃ কামাল উদ্দিন বলেন, সমাজের অনেক যুবক মাদকে আসক্ত হয়ে পড়ছে, যা জাতির জন্য মারাত্মক হুমকি। তিনি তাদেরকে এই পথ থেকে ফিরে আসার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, আসক্তদের সঙ্গে দুর্ব্যবহার না করে সহমর্মিতার মাধ্যমে বোঝিয়ে সুপথে ফিরিয়ে আনতে হবে।
তিনি আরও বলেন, যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন, তারা যেন এই অবৈধ কার্যক্রম পরিহার করে সৎ ও ভালো পেশায় যুক্ত হন। প্রয়োজনে তিনি তাদের পাশে থেকে সহযোগিতা করার আশ্বাসও প্রদান করেন।
আয়োজকরা জানান, সমাজ থেকে মাদক নির্মূলে সম্মিলিত প্রচেষ্টা জরুরি। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar