1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে মৎস্য ঘের দখল পেতে জমির মালিক পক্ষের সংবাদ সম্মেলন - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

শ্যামনগরে মৎস্য ঘের দখল পেতে জমির মালিক পক্ষের সংবাদ সম্মেলন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৬১ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়া চরের বিল গ্রামে ৮৩ বিঘা মৎস্য ঘের টি দখল পেতে সংবাদ সম্মেলন করেছে জমির মালিকপক্ষ। রবিবার (১২ এপ্রিল) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জমির মালিকপক্ষদের মধ্যে আটুলিয়া ইউনিয়নের হাওয়ালভাঙ্গী গ্রামের মৃত আনোয়ার হোসেন গাজীর ছেলে সাবেক উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জি এম আলতাব হোসেন লাভলু।

তিনি লিখিত বক্তব্যে বলেন, শ্যামনগর আটুলিয়া মৌজা চরের বিল গ্রামে আমার ও আমার পরিবারের ২৭ একর ৮৩ শতক জমির মৎস্য ঘেরটি দীর্ঘদিন যাবৎ তৎকালীন আওয়ামী লীগের শাসনামলে আওয়ামীলীগের দলীয় নেতা ও কর্মীরা অবৈধভাবে জোরপূর্বক দখল করে নেয়। ঈশ্বরীপুর ইউনিয়নের গুমানতলী গ্রামের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাছিম সরদারের নেতৃত্বে আটুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আমিনুর সানা, ছাত্রলীগের সেক্রেটারী মোস্তাকিম বিল্লাহ, শ্রমিকলীগের ইউনিয়ন সেক্রেটারী আব্দুল্যাহ সানা, কৃষকলীগের ওয়ার্ড সেক্রেটারী মিজানুর সানা, কৃষকলীগ সদস্য লুৎফর সানা, বিকাশ চন্দ্র মহালদার, রবিউল সানা এবং বহিরাগত ৭০/৮০ জন লোক নিয়ে ঘেরটি সন্ত্রাসী-কায়দায় অবৈধ ভাবে দখল করে নেয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মী হওয়ায় সুবিচার না পেয়ে প্রকৃত জমির মালিকরা হতাশায় ভুগছে। বরং বার বার হামলা, মামলার স্বীকার হয়ে বাড়ী ছাড়া হয়ে মানবেতর জীবন যাপনে বাধ্য হয়েছি। চরের বিল গ্রামে ২৭ একর ৮৩ শতক জমি রের্কডীয় হওয়ায় সরকারী খাজনা, দাখিলা পরিশোধ করলেও প্রতিপক্ষের কোন স্বর্ত না থাকা সত্তেও জোর পূর্বক অবৈধভাবে মৎস্য ঘেরটি দখল করে রেখেছে। ঘেরটির জমি কোবলা এবং পৈত্রিক সম্পত্তি।

জমির অপর মালিক পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের সিনিয়ার যুগ্ম আহবায়ক মোঃ রবিউল ইসলামও সংবাদ সম্মেলনে জানান, প্রায় ৮৩ বিঘা মৎস্য ঘেরটি নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের কবল থেকে উদ্ধার করতে বারবার প্রচেষ্টা করতে ব্যর্থ হই। বরং তারা দেশি অস্ত্র, রাম দাও, লাঠি বাড়িতে মজুদ রেখে খুন, যখম, মারামারি ও মিথ্যা মামলা হামলার হুমকি অব্যাহত রেখেছে।

এ ব্যাপারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগনেতা কর্মীদের কবল থেকে অবৈধভাবে দখলে রাখা ৮৩ বিঘা মৎস্য ঘের টি বৈধ ভাবে দখল পেতে যথাযথ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar