1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: রাঙামাটির রূপনগরে এলাকাবাসীর প্রতিবাদ ও সংবাদ সম্মেলন - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: রাঙামাটির রূপনগরে এলাকাবাসীর প্রতিবাদ ও সংবাদ সম্মেলন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৪৭ জন খবরটি পড়েছেন

​মোঃ কামরুল ইসলাম , রাঙামাটি জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙামাটি শহরের রূপনগর এলাকায় বসবাসরত শতাধিক পরিবারকে যথাযথ পুনর্বাসন ছাড়া উচ্ছেদের প্রচেষ্টার প্রতিবাদে এবং স্থায়ী সমাধানের দাবিতে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রূপনগর এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এলাকাবাসী জানান, গত কয়েক দশক ধরে তারা এই এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। রূপনগর কেবল তাদের আবাসস্থল নয়, বরং তাদের পূর্বপুরুষের স্মৃতি এবং জীবন-জীবিকার প্রধান কেন্দ্র। বর্তমানে কোনো পূর্বপরিকল্পনা বা পুনর্বাসনের ব্যবস্থা ছাড়াই উচ্ছেদ প্রচেষ্টার কারণে শতাধিক পরিবার চরম অনিশ্চয়তা ও অস্তিত্ব সংকটে ভুগছে।​বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিকল্প ব্যবস্থা ছাড়া হঠাৎ উচ্ছেদ কার্যক্রম চালানো হলে শত শত নারী, শিশু ও বৃদ্ধ খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হবেন। এতে বড় ধরনের মানবিক বিপর্যয় সৃষ্টির পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা এবং শ্রমজীবী মানুষের জীবিকা মারাত্মকভাবে ব্যাহত হবে।

উন্নয়নের নামে সাধারণ মানুষকে বাস্তুচ্যুত করা সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের পরিপন্থী। আমরা উন্নয়নের বিরোধী নই, তবে আমাদের মাথা গোঁজার ঠাঁই কেড়ে নিয়ে কোনো উন্নয়ন টেকসই হতে পারে না।
​সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের প্রতি নিম্নোক্ত দাবিগুলো পেশ করা হয়।
​স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম অবিলম্বে স্থগিত করা।​প্রয়োজন সাপেক্ষে প্রতিটি পরিবারকে সম্মানজনক পুনর্বাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত করা।
​দীর্ঘদিন ধরে বসবাসরত পরিবারগুলোর জন্য স্থায়ী লিজ বা আইনি বন্দোবস্ত প্রদান।
​ভুক্তভোগীদের সাথে সরাসরি আলোচনার মাধ্যমে মানবিক ও গ্রহণযোগ্য সমাধান বের করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ জানান, তারা সরকারের কাছে একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাধান প্রত্যাশা করছেন। তবে পুনর্বাসন ছাড়া জোরপূর্বক উচ্ছেদ করার চেষ্টা করা হলে তারা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।​সংবাদ সম্মেলনে রূপনগর এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান হবি, আব্দুল হালিম এবং সচেতন রাঙামাটিবাসীর পক্ষে মো. তাজুল ইসলাম তাজ, আলমগীর হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar