1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সারাদেশে চলমান সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে জাবিতে ছাত্রশক্তির লাল কার্ড প্রদর্শন - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

সারাদেশে চলমান সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে জাবিতে ছাত্রশক্তির লাল কার্ড প্রদর্শন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৭৩ জন খবরটি পড়েছেন

জাবি প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ক্যাম্পাসগুলো অস্থিতিশীল করার চেষ্টা এবং সারাদেশে চলমান সহিংসতা ও ধর্ষণের অভিযোগ তুলে এর প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার উদ্যোগে এক মানববন্ধন ও লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা বলেন, “আমরা দেখেছি অতীতে ক্যাম্পাসে সহিংস ছাত্ররাজনীতি কীভাবে পরিস্থিতিকে অস্থিতিশীল করেছে, আর জুলাই-পরবর্তী সময়ে আমরা সহাবস্থান ও ঐক্যের রাজনীতি গড়ে তোলার চেষ্টা করেছি। কিন্তু এখন আবার পেশিশক্তি ও সংঘর্ষ বাড়ছে, যা উদ্বেগজনক। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আমরা উদ্বিগ্ন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা কামনা করছি।”

জাতীয় ছাত্রশক্তি জাবি শাখা সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, “আমরা দেখেছি অতীতে বিভিন্ন ক্যাম্পাসে সহিংস ছাত্ররাজনীতি কীভাবে বিস্তার লাভ করেছে। সেই অভিজ্ঞতা থেকে জুলাই-পরবর্তী সময়ে আমরা সহাবস্থান ও ঐক্যের রাজনীতি গড়ে তোলার চেষ্টা করেছি। কিন্তু দুই বছর পর আবার ক্যাম্পাসে পেশিশক্তির উত্থান ও সংঘর্ষের প্রবণতা দেখা যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। সাধারণ শিক্ষার্থীরা কখনোই সহিংসতা চায়নি; তারা চেয়েছে ঐক্য ও সহনশীলতার রাজনীতি। তাই আমরা উভয় পক্ষকে আহ্বান জানাই সহিংসতা পরিহার করে আবার ঐক্যের পথে ফিরে আসুন।”

তিনি আরও বলেন, “আমরা আরও দেখতে পাচ্ছি, শিক্ষার্থীরা যখন নীতিগত বিষয় নিয়ে আলোচনা করছে, তখনই সারাদেশে অস্থিরতা তৈরি হচ্ছে। এতে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। আমরা মনে করি, কার্যকর উদ্যোগ ছাড়া পরিস্থিতির উন্নতি সম্ভব নয়, তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার”

এসময় মানবন্ধনটিতে জাবি শাখা ছাত্রশক্তির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আল নাহিয়ান, জুলাই গনঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম নাজিম, জাকসুর কার্যকরী সদস্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ আলী চিশতীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar