1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে ট্রলি উল্টে চালকের মৃত্যু - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

অভয়নগরে ট্রলি উল্টে চালকের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৮১ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগরে মাটিবোঝাই ট্রলি উল্টে রিপন মোল্যা (৩২) নামে এক চালকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগদাহ গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত রিপন মোল্যা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের মনোহরপুর গ্রামের বাসিন্দা। তিনি অভয়নগরের পায়রা ইউনিয়নের সমেশপুর গ্রামে ভাড়া থাকতেন।

নিহতের সহকর্মী সজল হোসেন জানান, দুপুর ১২টার দিকে মাটিবোঝাই ট্রলি নিয়ে নওয়াপাড়ার দিকে যাচ্ছিলেন রিপন মোল্যা। বাগদাহ গ্রামে পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইউনুস খান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বুকে ও মাথায় গুরুতর আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অভয়নগর থানার এসআই বিনয় কৃষ্ণ পাল জানান, ট্রলির নিচে চাপা পড়ে চালকের মৃত্যু হয়েছে। নিহতের সুরতহাল সম্পন্ন করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar