1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জুলাই যোদ্ধারা ভাতা পাবেন মুক্তিযোদ্ধাদের সমান - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

জুলাই যোদ্ধারা ভাতা পাবেন মুক্তিযোদ্ধাদের সমান

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৩৮ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বড় ধরনের সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সরকার। নতুন কর্মসূচি চালু, ভাতার পরিমাণ বৃদ্ধি এবং উপকারভোগীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি প্রথমবারের মতো জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য মাসিক সম্মানী ভাতা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সামাজিক নিরাপত্তা খাতে আগামী অর্থবছরে মোট বরাদ্দ এক লাখ ৪৫ হাজার কোটি টাকা করার পরিকল্পনা রয়েছে, যা চলতি অর্থবছরের তুলনায় প্রায় ২৮ হাজার কোটি টাকা বেশি।

নতুন কর্মসূচির আওতায় জুলাই অভ্যুত্থানে নিহত ৮৪৪টি শহীদ পরিবারকে মাসে ২০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। একই পরিমাণ অর্থ পাবেন গুরুতর আহত ‘এ’ শ্রেণির ১ হাজার ৬০৭ জন। এছাড়া ‘বি’ শ্রেণির আহতরা মাসে ১৫ হাজার এবং ‘সি’ শ্রেণির আহতরা ১০ হাজার টাকা করে পাবেন।

সরকার আগামী অর্থবছরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় ৪১ লাখ পরিবারকে মাসে আড়াই হাজার টাকা দেওয়ার পরিকল্পনা করেছে। পাশাপাশি কৃষক কার্ডের আওতায় ৪২ লাখ ৫০ হাজার কৃষক বছরে ২ হাজার ৫০০ টাকা করে পাবেন।

এছাড়া ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, সেবাইত, বিহার অধ্যক্ষ ও খাদেমদের জন্য নতুন সম্মানী ভাতা চালু করা হচ্ছে। একই সঙ্গে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার পরিমাণ বাড়ানো এবং উপকারভোগীর সংখ্যা বৃদ্ধির পরিকল্পনাও রয়েছে।

সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অনিয়ম কমাতে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা এবং ডায়নামিক সোশ্যাল রেজিস্ট্রি (ডিএসআর) নামে ডিজিটাল তথ্যভান্ডার চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar