1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

শ্যামনগরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৫০ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভামিয়া ও বনবিবিতলা গ্রামের বাসিন্দারা এলাকায় দীর্ঘদিন ধরে চলমান দলবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১ টায় সিসিআরসির আয়োজনে সুন্দরবন প্রেসক্লাব চত্বরে মানববন্ধনটি অনুষ্ঠিত এ মানববন্ধনে দুই গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল গাজী আব্দুর রউফ। এসময় আরও বক্তব্য রাখেন, বুড়িগোয়ালিনী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহাতাব উদ্দিন সরদার, মহিলা সদস্যা মাসুরা খাতুন এবং ফাতেমা বেগম, বনবিবিতলা সিসিআরসির সভাপতি আব্দুর রহিম গাজী, ইয়ুথ গ্রুপের সেক্রেটারি রিয়াজুল ইসলাম, টিম লিডার অয়ন রায়, ভামিয়া সিসিআরসির সহ-সভাপতি গাজী দিদারুল আলম, ইয়ুথ সদস্য নাজমুল হোসেন, শহর আলী সরদার, মাস্টার আব্দুর রউফ, গাজী আব্দুর রহিম, ভামিয়া ও বনবিবিতলা, ইয়ুথ সদস্য ময়না খাতুন, নাজমুল হোসেন, রিয়াজুল ইসলাম, সোনামণি প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দলাদলি ও বিভক্তির কারণে এলাকার সামাজিক সম্প্রীতি ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সকল পক্ষকে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থের কারণে এলাকায় বিভেদ সৃষ্টি হচ্ছে, যা গ্রামবাসীর মধ্যে পারস্পরিক সম্পর্কের অবনতি ঘটাচ্ছে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান, যাতে এলাকায় শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় থাকে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, তারা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়; বরং এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতেই এ কর্মসূচির আয়োজন করেছেন।
কর্মসূচি শেষে গ্রামবাসীরা দলবদ্ধতা ও বিভেদমুক্ত একটি সুন্দর সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar