1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
১ জুলাই থেকে বাড়তে পারে স্মার্টফোনের দাম - bdtelegraph24.com
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি: ল্যানসেটের সতর্কবার্তা ভিসা জটিলতা ও বাড়তি খরচে অস্ট্রেলিয়ায় কমছে বিদেশি শিক্ষার্থী, সংকটে বিশ্ববিদ্যালয় ফরিদপুরে পদ্মার ভাঙনে বিলীন এলজিইডির ৮ কোটি টাকার সেতু সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন জাককানইবি শিক্ষক ড. মুস্তাফিজুর রহমান কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু যশোরে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের বিক্ষোভ ও মিছিল কুবিতে ‘চিঠি উৎসব’ অনুষ্ঠিত জবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত অভয়নগরে আনসার ও ভিডিপির উদ্যোগে ৬০টি বৃক্ষরোপণ বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের মরদেহ

১ জুলাই থেকে বাড়তে পারে স্মার্টফোনের দাম

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৩২ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আগামী ১ জুলাই থেকে আমদানি করা অফিসিয়াল স্মার্টফোন কিনতে গ্রাহকদের আগের তুলনায় বেশি অর্থ গুনতে হতে পারে। কারণ, ৩০ জুন শেষ হচ্ছে সরকারের দেওয়া সাময়িক শুল্ক-সুবিধার মেয়াদ এবং নতুন অর্থবছরের বাজেটে তা বহাল রাখা হয়নি।

খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, শুল্ক-সুবিধা প্রত্যাহারের ফলে আমদানিকৃত স্মার্টফোনের দাম ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে অ্যাপল, স্যামসাং, গুগল, হুয়াওয়ে, মটোরোলা ও শাওমির আমদানিনির্ভর প্রিমিয়াম মডেলগুলোর ওপর।

চলতি বছরের জানুয়ারিতে কাস্টমস শুল্ক কমানোর ফলে কার্যকর করহার ৬৪ শতাংশের বেশি থেকে ৪৩.৪৩ শতাংশে নেমে এসেছিল। তবে ১ জুলাই থেকে তা আবার প্রায় ৬৪.২৫ শতাংশে উন্নীত হবে। ফলে আমদানিকারকদের ব্যয় বাড়বে এবং সেই অতিরিক্ত ব্যয় খুচরা বাজারে গ্রাহকদের ওপরই পড়বে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, বৈধ আমদানি ও স্থানীয় সংযোজন প্রত্যাশা অনুযায়ী না বাড়ায় সাময়িক শুল্ক-সুবিধা নবায়ন করা হয়নি। অন্যদিকে খাতসংশ্লিষ্টরা মনে করছেন, দাম বাড়লে গ্রাহকদের একটি অংশ আবারও গ্রে-মার্কেটের ফোনের দিকে ঝুঁকতে পারেন, যা বৈধ বাজার ও ডিজিটাল অর্থনীতির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar