নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য উপলক্ষে শনিবার রাজধানী তেহরানের গ্র্যান্ড মসাল্লা প্রাঙ্গণে লাখো মানুষ সমবেত হয়েছেন। আনুষ্ঠানিক কর্মসূচি শুরুর আগেই শোকাহত মানুষের উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ পূর্ণ হয়ে যায়।
বার্তা সংস্থা এএফপির সাংবাদিকদের বরাত দিয়ে জানানো হয়েছে, বিশাল এই ধর্মীয় কমপ্লেক্সে মানুষের ঢল নামে এবং শেষবারের মতো প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানাতে বিভিন্ন এলাকা থেকে মানুষ সেখানে পৌঁছান।
শেষকৃত্যকে কেন্দ্র করে রাজধানীজুড়ে কঠোর যান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। এর ফলে অনেক মানুষ যানজট ও সড়ক নিয়ন্ত্রণের কারণে কয়েক কিলোমিটার পথ হেঁটে গ্র্যান্ড মসাল্লা প্রাঙ্গণে পৌঁছান বলে এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।