1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ‘ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট’ শীর্ষক কথকতা অনুষ্ঠিত - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ নরসিংদীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা শিক্ষক সংকটে পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসলে নেমে শিশু নিখোঁজ সুন্দরবনে সশস্ত্র হামলার পাঁচ দিন পরেও নিখোঁজ ২১ জেলে, চলছে ড্রোন তল্লাশি লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে

রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ‘ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট’ শীর্ষক কথকতা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১০২ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম,রাঙামাটি জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ ও ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটিতে দিনব্যাপী কর্মসূচি পালন করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, রাঙামাটি জেলা কমিটি।বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন দলটির নেতৃবৃন্দ। পরে সকাল ১০টায় বাংলাদেশ শিশু একাডেমি হলরুমে ‘ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট: প্রত্যাশা আর প্রাপ্তি’ শীর্ষক কথকতা অনুষ্ঠিত হয়।জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুঁই চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন কোটা বিরোধী ঐক্যজোটের প্রধান উপদেষ্টা মো. কামাল উদ্দিন, জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক শাহিদা আক্তার, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান এবং বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙামাটি জেলা কমিটির সভাপতি আব্দুল মান্নান রানা।সভায় বক্তারা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের তাৎপর্য, গণতন্ত্র, মানবাধিকার, বৈষম্য নিরসন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।সভাপতির বক্তব্যে নির্মল বড়ুয়া মিলন বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে এখনও স্বৈরাচারের দোসররা সক্রিয় রয়েছে বলে জনমনে আলোচনা রয়েছে। অতীত সরকারের আমলে নিয়োগ পাওয়া বিতর্কিত কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত অপসারণ করে প্রশাসনকে গণমুখী করার দাবি জানান তিনি। পাশাপাশি জুলাই-আগস্ট আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ছাত্র-শ্রমিকসহ সকল সামাজিক ও রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পার্টির সাবেক সভাপতি মো. আবুল হাসেম, জেলা বিএনপির সহ-মহিলা বিষয়ক সম্পাদক মনোয়ারা বেগম, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের জেলা অর্থ সম্পাদক ডা. প্রকাশ চৌধুরী বড়ুয়া, বাঘাইছড়ি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ইকো চাকমা, জেলা কমিটির সদস্য অরুণজিতা চাকমা, নিখিল চাকমা, উদয়শংকর চাকমা, যুব সংহতির সাইমুন ইসলামসহ দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে গত ৩ আগস্ট শিশু একাডেমি আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থান দিবসের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় প্রথম স্থান অধিকারীদের নির্মল বড়ুয়া মিলন সম্পাদিত ‘রক্তভেজা গণ-অভ্যুত্থান: পাহাড়ের বৈষম্য’ বইটি উপহার হিসেবে প্রদান করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar