অভয়নগর (যশোর) প্রতিনিধি
শনিবার (৮ আগস্ট) দুপুর ২টা ৪৭ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে অভয়নগর থানা পুলিশ। শনিবার সকালে নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে হাফিজুর রহমানের বাসা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন উসমান বিশ্বাসের ছেলে আকাশ বিশ্বাস (৩০) ও ফারুক মোল্যার ছেলে মো. সুমন মোল্যা (৩২)। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়।
অভিযানে হাফিজুর রহমানের ভাড়াটিয়া আকাশের ঘর থেকে ১,৪১৭ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং ইয়াবা বিক্রির ৩ হাজার ৬৫ টাকা উদ্ধার করা হয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
পুলিশ জানায়, আটক আকাশ বিশ্বাসের নামে এর আগে ছয়টি মাদক মামলা রয়েছে। এছাড়া তার সহযোগী সুমন মোল্যার নামেও একটি মাদক মামলা চলমান রয়েছে।