1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৩৬ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

“আদিবাসী ধাত্রীদের সম্মান: জীবন ও সুস্থতা সুরক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।

রবিবার (০৯ আগস্ট) উপজেলার বুড়িগোয়ালিনী (আশ্রয়ন প্রকল্প) এলাকায় জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় আদিবাসী নারী, পুরুষ ও শিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কৌশল্য মুন্ডার সভাপতিত্বে র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্ডা কমিউনিটির প্রধান (মোড়ল) নিলকান্ত মুন্ডা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অষ্টমী মালো। অপু চৌকিদারের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলা মুন্ডা ও স্থানীয় আদিবাসীবৃন্দ।

প্রধান অতিথি নিলকান্ত মুন্ডা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি বিশেষভাবে নারী ও প্রতিবন্ধী ব্যক্তি, আদিবাসীদের উন্নয়নে সচেতনতা ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠী এখনও নানা সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের শিকার। তাদের জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও বেসরকারি সংস্থার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

স্থানীয় আদিবাসী নারী, পুরুষ ও শিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানে আদিবাসীদের অধিকার ও পরিচয় রক্ষার বার্তা তুলে ধরা হয় যা স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে নতুন আশার সঞ্চার করে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar