1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে ১২ লাখ টাকা আত্ম্বসাত, মানব পাচার মামলায় কাইয়ুম আটক - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ যুবক নবীনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত বিইউপিতে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত চুনতি অভয়ারণ্যে রাতের আঁধারে ময়লা, বনকর্মীদের প্রাণনাশের হুমকির অভিযোগ সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির পরিচয় ও মামলার প্রেক্ষাপট অক্টোবরের শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা পদ্মা ও তিস্তায় ব্যারাজ নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে ১২ লাখ টাকা আত্ম্বসাত, মানব পাচার মামলায় কাইয়ুম আটক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৪২ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাঘারপাড়া (যশোর)প্রতিনিধি।

যশোরের বাঘারপাড়ায় অস্ট্রেলিয়ায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ ও মানব পাচারের অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি মো. কাইয়ুমকে আটক করেছে পুলিশ।

শনিবার (৮ আগষ্ট) রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে র‌্যাবের সহযোগিতায় তাকে আটক করা হয়।

আটক কাইয়ুম ঢাকার কেরানীগঞ্জের মুসলিমনগর এলাকার বাসিন্দা। এ মামলার অপর আসামি তার স্ত্রী নূরজাহান বর্তমানে পলাতক রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ১৫ জানুয়ারি বাঘারপাড়া উপজেলার ঘোপ দুর্গাপুর গ্রামের যুবক সোহেল রানা জুয়েলকে অস্ট্রেলিয়ায় কাজ দেওয়ার কথা বলে ১২ লাখ টাকা নেন আসামিরা। পরে তাকে প্রথমে দুবাই এবং সেখান থেকে কাজাখস্তানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে নির্যাতন করা হয় বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।

পরবর্তীতে নিঃস্ব অবস্থায় সেখান থেকে পালিয়ে কোনোমতে জীবন নিয়ে দেশে ফেরেন সোহেল রানা জুয়েল। এ ঘটনায় তার স্ত্রী মুক্তা বেগম গত ৬ এপ্রিল বাঘারপাড়া থানায় মানব পাচারের অভিযোগে মামলা করেন। মামলায় কাইয়ুম ও তার স্ত্রী নূরজাহানসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়।

বাঘারপাড়া থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান জানান, মামলার অপর আসামি নূরজাহান বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তিনি দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar