1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিদ্যুৎহীন ৩০০ দুর্গম পাহাড়ি বিদ্যালয়ে এবার সৌরবিদ্যুতের আলো - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

বিদ্যুৎহীন ৩০০ দুর্গম পাহাড়ি বিদ্যালয়ে এবার সৌরবিদ্যুতের আলো

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৭০ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙ্গামাটির অতি দুর্গম এলাকার প্রায় ৩০০টি প্রাথমিক বিদ্যালয়ে সোলার প্যানেল স্থাপন করে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পরিকল্পনা করছে সরকার। জেলার ১০ উপজেলায় বর্তমানে ৩৮৯টি বিদ্যালয় বিদ্যুৎবিহীন রয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরের জেলা প্রশাসক সম্মেলনে রাঙ্গামাটির দুর্গম বিদ্যালয়গুলোতে সোলার প্যানেল স্থাপনের প্রস্তাব দেওয়া হয়। এরপর বিদ্যুৎ বিভাগ দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণের মাধ্যমে এটি বাস্তবায়নের পক্ষে মত দিয়েছে।

পরিকল্পনাটি বাস্তবায়নে আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদ্যুৎবিহীন বিদ্যালয়গুলোর তালিকা তৈরি করতে হবে। এরপর মন্ত্রিপরিষদ বিভাগের প্রক্রিয়া ও আর্থিক সক্ষমতা যাচাই শেষে প্রকল্প নেওয়া হবে। তবে এখনো এটি ডিপিপিতে অন্তর্ভুক্ত হয়নি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বিদ্যুৎ সংযোগ পেলে এসব বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাস ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের সুযোগ বাড়বে। এতে দুর্গম এলাকার শিক্ষার্থীরা অন্যান্য বিদ্যালয়ের সঙ্গে শিক্ষার ক্ষেত্রে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সোলার প্যানেলের মাধ্যমে দুর্গম পাহাড়ি এলাকায় বিদ্যুৎ সরবরাহের একটি প্রস্তাব এডিপিতে অননুমোদিত বা বরাদ্দহীন প্রকল্প হিসেবে নথিভুক্ত হয়েছে। অনুমোদন পেলে ২০২৬ থেকে ২০৩১ সাল পর্যন্ত পাঁচ বছরে প্রকল্পটি বাস্তবায়নের কথা রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar