1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পথশিশুদের নতুন জামা উপহার দিয়ে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান কিশোরগঞ্জ ইউএনওর - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

পথশিশুদের নতুন জামা উপহার দিয়ে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান কিশোরগঞ্জ ইউএনওর

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৩৭ জন খবরটি পড়েছেন

রকি হাসান, স্টাফ রিপোর্টার
মঙ্গলবার (১১ আগস্ট) ২০২৬, দুপুর ১:১৭ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফ দুই পথশিশুকে নতুন পোশাক উপহার দিয়ে মানবিকতার নজির স্থাপন করেছেন। সোমবার (১০ আগস্ট) রাতে উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে এ ঘটনার কথা তুলে ধরে তিনি সমাজের বিত্তবানদের অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ইউএনও মো. কামরুল হাসান মারুফ জানান, সড়ক দিয়ে যাওয়ার সময় ৯-১০ বছর বয়সী সাব্বির নামের এক শিশুকে ছেঁড়া পোশাকে দেখেন তিনি। শিশুটি তার ছোট ভাইয়ের হাত ধরে একটি হোটেলের সামনে দাঁড়িয়ে ছিল। কথা বলে জানা যায়, সাব্বির যশোদল ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। অসুস্থ বাবা-মায়ের সংসারে অভাবের কারণে পড়াশোনার পাশাপাশি তাকেও সংগ্রাম করতে হচ্ছে।

শিশুটির পরনে থাকা জরাজীর্ণ পোশাক দেখে ইউএনও তাকে নতুন পোশাক কিনে দেওয়ার প্রস্তাব দেন। সাব্বির নিজের পছন্দমতো জামা-প্যান্ট বেছে নিলে তিনি তা কিনে দেন। নতুন পোশাক পেয়ে শিশুটির মুখে ফুটে ওঠে নির্মল আনন্দ।

ফেসবুক স্ট্যাটাসে ইউএনও লেখেন, “নতুন পোশাকটি যেন শিশুটির ছোট্ট পৃথিবীতে ঈদের আনন্দ পৌঁছে দিয়েছে। ছোট ভাইয়ের দিকে তাকিয়ে সাব্বিরের হাসির সেই মুহূর্তকে কোনো অর্থ দিয়ে মূল্যায়ন করা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “আমি দুই শিশুকে শুধু নতুন জামা দিয়েছি, কিন্তু বিনিময়ে পেয়েছি এমন দুটি নিষ্পাপ হাসি, যার কোনো মূল্য হয় না। আমাদের সমাজে সাব্বিরের মতো হাজারো শিশু রয়েছে। তাদের মুখে হাসি ফোটাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar