1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় ভাইয়ের হাতে ভাই ছুরিকাহত, হাসপাতালে মারামারি: আটক ১ - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ যুবক নবীনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত বিইউপিতে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত চুনতি অভয়ারণ্যে রাতের আঁধারে ময়লা, বনকর্মীদের প্রাণনাশের হুমকির অভিযোগ সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির পরিচয় ও মামলার প্রেক্ষাপট অক্টোবরের শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা পদ্মা ও তিস্তায় ব্যারাজ নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

লোহাগাড়ায় ভাইয়ের হাতে ভাই ছুরিকাহত, হাসপাতালে মারামারি: আটক ১

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১৩৯ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ / লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
মঙ্গলবার (১১ আগস্ট), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়ায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইকে ছুরিকাঘাতের পর হাসপাতালে নিয়ে পুনরায় মারামারিতে জড়িয়েছেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় আহত হয়েছেন জরুরি বিভাগের চিকিৎসকসহ হাসপাতালের এক কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ একজনকে আটক করেছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার রশিদার পাড়া এলাকায় মামুন হক (৩৮) নামে এক ব্যক্তি তার ভাইয়ের হাতে ছুরিকাহত হন। আহত মামুনকে তার ভাই লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছুরিকাঘাতের খবর জানতে পেরে মামুনের বড় ভাই মাসুদ হাসপাতালে গিয়ে হামলাকারী ভাইকে মারধর শুরু করেন।

এ সময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অনিক চন্দ ও রিসেপশনের দায়িত্বে থাকা মো. আবুল কালাম পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গেলে তারাও আহত হন। এতে হাসপাতাল এলাকায় উত্তেজনা ও উচ্ছৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল ইফরান বিষয়টি থানা পুলিশকে জানান।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ বলেন, “উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফোন করে হাসপাতালে উচ্ছৃঙ্খলতার বিষয়টি জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখান থেকে মাসুদ নামে একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলছে।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল ইফরান বলেন, “আহত একজন রোগী হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে কেন্দ্র করে সেখানে মারামারি ও উচ্ছৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি শান্ত করতে গিয়ে হাসপাতালের চিকিৎসক ও কর্মচারী আহত হন।”

হাসপাতাল সূত্রে জানা গেছে, ছুরিকাঘাতে আহত মামুন হককে চিকিৎসা দেওয়া হচ্ছে। একই ঘটনায় দায়িত্ব পালনকালে আহত চিকিৎসক ও কর্মচারীরাও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ জানিয়েছে, হাসপাতালের শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঘটনায় জড়িত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar