1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে নতুন ঘর পাচ্ছেন অসহায় হাজং দম্পতি - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে নতুন ঘর পাচ্ছেন অসহায় হাজং দম্পতি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৪৩ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি
বুধবার (১২ আগস্ট), বিকেল ৪টা ১৯ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার ৮৩ বছর বয়সী অসহায় বৃদ্ধ কিরণ হাজং ও তার স্ত্রী পিকলা হাজংয়ের জন্য নতুন ঘর নির্মাণকাজ শুরু করেছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। দীর্ঘ সময় ধরে পলিথিনে ছাওয়া জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটানো এই দম্পতির দুর্দশার কথা গণমাধ্যমে প্রকাশের পর তিনি দ্রুত সহায়তার উদ্যোগ নেন।

মঙ্গলবার (১১ আগস্ট) আনুষ্ঠানিকভাবে ঘরটির নির্মাণকাজ শুরু হয়। এসময় দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, মাওলানা জামাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে সামান্য বৃষ্টিতেই এই দম্পতির ঘরের ভেতর পানি পড়ত এবং চরম দারিদ্র্যের কারণে তাদের নিত্যদিন অভাব-অনটনের মধ্য দিয়ে যেতে হতো।

নতুন ঘর পাওয়ার প্রতিক্রিয়ায় কিরণ হাজং বলেন, “ব্যারিস্টার কায়সার কামাল স্যার আমাদের জন্য নতুন ঘর তৈরি করে দিচ্ছেন। আমাদের আর দুঃখ-কষ্ট থাকবে না। এতোদিন খুব কষ্টে জীবন পার করেছি, এই নতুন ঘরে নিরাপদে বাকি জীবনটা কাটাতে পারবো। আমরা তার প্রতি চিরকৃতজ্ঞ।”

এদিকে হাজং দম্পতির অসহায়ত্বের বিষয়টি জানার পর দুর্গাপুর উপজেলা সমাজসেবা কার্যালয় তাদের বয়স্ক ভাতা প্রাপ্তির ব্যবস্থা করেছে। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের খাদ্য সহায়তাও প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar