1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লালমনিরহাটের কালীগঞ্জে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীরগতি ও অনিয়মের অভিযোগ - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

লালমনিরহাটের কালীগঞ্জে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীরগতি ও অনিয়মের অভিযোগ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৬৪ জন খবরটি পড়েছেন

রাজু মিয়া, কালীগঞ্জ প্রতিনিধি
বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬), সকাল ১০টা ২০ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ড ও প্রকল্প বাস্তবায়ন নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। রাস্তাঘাট নির্মাণ, শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশনসহ বিভিন্ন খাতে বরাদ্দ ও বাজেট থাকলেও মাঠপর্যায়ে দৃশ্যমান উন্নয়ন নেই বলে অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি, অনেক প্রকল্পের বাস্তবায়নের হার ১০ শতাংশের নিচে।

উপজেলা পরিষদের দায়িত্বের তালিকায় রয়েছে রাস্তা-ঘাট নির্মাণ ও সংস্কার, শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, কৃষি, মৎস্য ও যুব উন্নয়নসহ দীর্ঘ তালিকা। স্থানীয়দের অভিযোগ, কাগজে-কলমে উন্নয়ন পরিকল্পনা থাকলেও বাস্তবে এর প্রতিফলন নেই। বরাদ্দের তুলনায় মাঠপর্যায়ে কাজের হার অত্যন্ত কম হওয়ায় জনসেবা ব্যাহত হচ্ছে।

স্থানীয়রা জানান, উপজেলা পরিষদের ওপর অর্পিত দায়িত্বগুলোর মধ্যে আন্তঃইউনিয়ন সংযোগ সড়ক নির্মাণ, ক্ষুদ্র সেচ প্রকল্প বাস্তবায়ন, নিরাপদ পানীয় জলের ব্যবস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানের তদারকি অন্যতম। এসব খাতে নিয়মিত বাজেট বরাদ্দ থাকলেও কাজের মান ও পরিমাণ নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

উন্নয়ন কর্মকাণ্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল। তাদের মতে, বরাদ্দকৃত অর্থ কোথায় ব্যয় হচ্ছে এবং কোন প্রকল্পের কতটুকু কাজ সম্পন্ন হয়েছে, তা জনসমক্ষে প্রকাশ করা জরুরি।

এ বিষয়ে প্রকল্পভিত্তিক বরাদ্দ, ব্যয়ের হিসাব এবং কাজের বাস্তবায়ন প্রতিবেদন যাচাই করা প্রয়োজন। স্বচ্ছ প্রশাসনের স্বার্থে প্রতিটি প্রকল্পের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar