1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লালমনিরহাটের কালীগঞ্জে এনডিডি শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ নরসিংদীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা শিক্ষক সংকটে পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসলে নেমে শিশু নিখোঁজ সুন্দরবনে সশস্ত্র হামলার পাঁচ দিন পরেও নিখোঁজ ২১ জেলে, চলছে ড্রোন তল্লাশি লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে

লালমনিরহাটের কালীগঞ্জে এনডিডি শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৩৩ জন খবরটি পড়েছেন

রাজু মিয়া, কালীগঞ্জ প্রতিনিধি
শুক্রবার (১৪ আগস্ট ২০২৬), দুপুর ২টা ২৭ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লালমনিরহাটের কালীগঞ্জে নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী (এনডিডি) শিশু ও ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র। বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহঃ রাশেদ হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ সাইখুল আরিফিন এবং কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ শামসুজ্জামান সবুজ। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রের সহকারী পরিচালক মোঃ সামিউল মসনবী।

বিতরণ অনুষ্ঠানে এনডিডি শিশু ও ব্যক্তিদের মাঝে বিভিন্ন ধরনের সহায়ক উপকরণ তুলে দেন অতিথিরা। উপকরণ বিতরণের পাশাপাশি তারা অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র পরিদর্শন করেন এবং সেখানে চলমান সেবার কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

অনুষ্ঠানে বক্তারা এনডিডি শিশু ও ব্যক্তিদের সক্ষমতা বিকাশ, অধিকার প্রতিষ্ঠা এবং সমাজের মূলধারায় তাদের সম্পৃক্ততা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা এসব শিশুর কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

উপকরণ বিতরণ শেষে অতিথিরা অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র প্রাঙ্গণে একটি বকুল ফুলের চারা রোপণ করেন। আয়োজকদের ভাষ্যমতে, এই বৃক্ষরোপণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালোবাসা, আশা এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রতীক হিসেবে কাজ করবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar