1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় পুকুরে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ নরসিংদীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা শিক্ষক সংকটে পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসলে নেমে শিশু নিখোঁজ সুন্দরবনে সশস্ত্র হামলার পাঁচ দিন পরেও নিখোঁজ ২১ জেলে, চলছে ড্রোন তল্লাশি লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে

বাঘারপাড়ায় পুকুরে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৪৬ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।

যশোরের বাঘারপাড়ায় একই পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টা ৫ মিনিটের দিকে উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া দক্ষিণপাড়ায় ইকরাম মোল্যার পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—জামদিয়া দক্ষিণপাড়ার আশিকুর রহমানের মেয়ে ফাহিমা আক্তার (১০) এবং একই এলাকার নিছার আলীর দুই মেয়ে লামিয়া আক্তার (১৩) ও সুলতানা খাতুন (১০)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১টা ৫ মিনিটের দিকে তিন শিশু একসঙ্গে বাড়ির পাশের ইকরাম মোল্যার পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানির নিচ থেকে তিন শিশুকেই উদ্ধার করা হয়।

পরে স্বজন ও স্থানীয়রা দ্রুত তাদের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার আগেই তিন শিশুর মৃত্যু হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

একসঙ্গে তিন শিশুর মৃত্যুর খবরে জামদিয়া দক্ষিণপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। মর্মান্তিক এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজালাল আলম জানান, পুকুরে গোসল করতে গিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar