1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু, বাঁচাতে গিয়ে প্রাণ হারাল অপর বোন - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ নরসিংদীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা শিক্ষক সংকটে পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসলে নেমে শিশু নিখোঁজ সুন্দরবনে সশস্ত্র হামলার পাঁচ দিন পরেও নিখোঁজ ২১ জেলে, চলছে ড্রোন তল্লাশি লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে

লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু, বাঁচাতে গিয়ে প্রাণ হারাল অপর বোন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৭৫ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া প্রতিনিধি
শনিবার (১৫ আগস্ট), রাত ৮টা ২৯ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরে ডুবে একই পরিবারের দুই বোনের মৃত্যু হয়েছে। এক বোনকে পানিতে ডুবে যেতে দেখে অপর বোন তাকে বাঁচাতে পানিতে ঝাঁপিয়ে পড়লে শেষ পর্যন্ত দুজনেরই মৃত্যু হয়। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ফারেঙ্গা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই বোনের বাবা হাফেজ মাওলানা ইউনুস। তিনি জামিয়া কুরআনিয়া দারুল উলুম ওসমানাবাদ মাদরাসার হেফজ বিভাগের সাবেক শিক্ষক। স্থানীয়রা জানান, সন্ধ্যার আগে দুই বোন বাড়ির পাশে পুকুরপাড়ে যায়। এ সময় একজন পানিতে পড়ে গেলে অপরজন তাকে উদ্ধারের চেষ্টা করে। সাঁতার না জানা এবং পানির গভীরতার কারণে দুজনই তলিয়ে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তাদের মৃত্যু হয়। দুই বোনের এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।

এলাকাবাসী জানান, এক বোনকে বাঁচাতে গিয়ে অপর বোনের প্রাণ হারানোর ঘটনায় পুরো এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। ঘটনার পর থেকে পরিবারটির সদস্যদের মাঝে চলছে মাতম।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar