উপজেলা প্রতিনিধি
বৃহস্পতিবার (১ অক্টোবর), রাত ৮টা ৩৫ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ঝিনাইদহের মহেশপুরে ব্যাটারিচালিত অটোভ্যান ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মামুন হোসেন (২৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা আরও দুইজন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের কুল্লাপাড়া মসজিদের সামনে ভৈরবা-গাড়াপোতা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন হোসেন কুল্লাপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, অটোভ্যানযোগে যাত্রী নিয়ে গাড়াপোতা যাচ্ছিলেন মামুন। ভ্যানটি কুল্লাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয়।
ভৈরবা পুলিশ ফাঁড়ির এসআই তরিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক্টরের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”