1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ২৫ জন খবরটি পড়েছেন

অভয়নগর প্রতিনিধি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ২০২৬, সকাল ৯টা ২১ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২১ ঘণ্টা পর জুনায়েদ (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জুনায়েদ উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দক্ষিণ দেয়াপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দক্ষিণ দেয়াপাড়া এলাকায় ফাহিম (৭) নামের আরেক শিশুর সঙ্গে ভৈরব নদে গোসল করতে নামে জুনায়েদ। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। ঘটনার পরপরই স্থানীয়রা তল্লাশি শুরু করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। শিশুটিকে উদ্ধারে নওয়াপাড়া ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও খুলনার একটি ডুবুরি দল কাজ করে।

বৃহস্পতিবার সকালে ভৈরব ব্রিজের পাশে একটি ড্রেজার মেশিনের পাখায় আটকে থাকা অবস্থায় স্থানীয়রা মরদেহটি দেখতে পান। পরে তারা মরদেহ উদ্ধার করেন।

নওয়াপাড়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রনজিত সেন বলেন, “গতকাল নিখোঁজ হওয়া শিশুর মরদেহ আজ ভৈরব ব্রিজের পাশে ড্রেজারে আটকে থাকা অবস্থায় উদ্ধার হয়েছে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar