1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৫ জন খবরটি পড়েছেন

জবি প্রতিনিধি,

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে জবিতে শুরু হয়েছে ‘নূরুস সীরাহ’ শীর্ষক ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী।

বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

দুই দিনব্যাপী এ প্রদর্শনীর প্রথম দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ক্যালিগ্রাফি প্রদর্শন করা হয়েছে। আগামীকাল (৮ অক্টোবর) প্রদর্শনী শেষ হবে এবং বিজয়ী ঘোষণা করা হবে।

জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, “ক্যালিগ্রাফি প্রদর্শনীর মাধ্যমে ইসলামের সৌন্দর্যকে আমরা শৈল্পিকভাবে তুলে ধরার চেষ্টা করেছি। জবিসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা।”

জকসুর কার্যনির্বাহী সদস্য ফাতেমা আওরীন বলেন, “আমাদের এ প্রদর্শনীতে অর্ধশতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান আদর্শ এবং ইসলামের সৌন্দর্য শৈল্পিকভাবে সবার মাঝে তুলে ধরাটাই আমাদের এ আয়োজনের মূল উদ্দেশ্য।”

ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোস্তফা শরীয়তুল্লাহ বলেন, “জকসুর এই ক্যালিগ্রাফি প্রদর্শনীতে এসে আমি মুগ্ধ। ক্যালিগ্রাফিগুলো অত্যন্ত সুন্দর ও অর্থবহ। আশা করছি, জকসুর পক্ষ থেকে এমন ভিন্নধর্মী আয়োজন সামনে আরও দেখতে পাব।”

উল্লেখ্য, গত ২৫ আগস্ট জকসুর অফিসিয়াল ফেসবুক পেজে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে এই ক্যালিগ্রাফি প্রদর্শনী ও প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়। সেরা তিনজন বিজয়ীর জন্য থাকবে সম্মানী, আকর্ষণীয় পুরস্কার ও সীরাতগ্রন্থ। এছাড়া অংশগ্রহণকারী সবার জন্য থাকবে সম্মাননা সনদ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar