1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আমিরাবাদ ইউপি নির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম পেলেন দুই প্রার্থী - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বরিশাল বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিভাগীয় শিক্ষার্থীদের নৌকা ভ্রমণ ও নবীনবরণ গাজীপুরে বিকাশ এজেন্টের ৩ কোটি টাকা লুট, গুলিবিদ্ধ ১ আমিরাবাদ ইউপি নির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম পেলেন দুই প্রার্থী কুষ্টিয়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, বিজিবির পাল্টা গুলি চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই

আমিরাবাদ ইউপি নির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম পেলেন দুই প্রার্থী

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৪৩ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
শনিবার (১০ অক্টোবর ২০২৬), দুপুর ৩টা ১৯ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দুই সম্ভাব্য প্রার্থী। তারা হলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খলিল চৌধুরী ও স্থানীয় বিএনপি কর্মী মুসলিম উদ্দীন। দলীয় নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাই শেষে তাদের হাতে এই ফরম তুলে দেওয়া হয়।

খলিল চৌধুরী লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং উপজেলা বিএনপির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। অন্যদিকে, মুসলিম উদ্দীন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রার্থিতার ঘোষণা দিয়ে সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

নিজের প্রার্থিতা প্রসঙ্গে মুসলিম উদ্দীন বলেন, “তরুণ সমাজ ও সর্বস্তরের জনগণের ডাকে সাড়া দিয়ে আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি। সুখে-দুঃখে আপনাদের পাশে থেকে এই জনপদের উন্নয়নে কাজ করতে চাই।”

দলীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরীর নেতৃত্বে গঠিত সার্চ টিম আমিরাবাদ ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তথ্য যাচাই-বাছাই করে। এই টিমের অন্য সদস্যরা হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান, সালাহ উদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির ফজলু। তবে এই প্রক্রিয়ায় জেলা বিএনপির সদস্য নাজমুল মোস্তাফা আমিনকে অংশ নিতে দেখা যায়নি।

উপজেলার নয়টি ইউনিয়নে ধারাবাহিকভাবে এই বাছাই কার্যক্রম চলছে। এর অংশ হিসেবে ২ নম্বর আমিরাবাদ ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন ফরম দেওয়া হয়েছে।

সার্চ টিমের প্রধান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী বলেন, “কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। দলের দুঃসময়ে ভূমিকা রাখা এবং বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত কর্মীদের মনোনয়ন ফরম দেওয়া হচ্ছে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar