1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গাজীপুরে বিকাশ এজেন্টের ৩ কোটি টাকা লুট, গুলিবিদ্ধ ১ - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বরিশাল বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিভাগীয় শিক্ষার্থীদের নৌকা ভ্রমণ ও নবীনবরণ গাজীপুরে বিকাশ এজেন্টের ৩ কোটি টাকা লুট, গুলিবিদ্ধ ১ আমিরাবাদ ইউপি নির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম পেলেন দুই প্রার্থী কুষ্টিয়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, বিজিবির পাল্টা গুলি চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই

গাজীপুরে বিকাশ এজেন্টের ৩ কোটি টাকা লুট, গুলিবিদ্ধ ১

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৩৩ জন খবরটি পড়েছেন

মাহাবুল ইসলাম অভি, গাজীপুর
শনিবার (১০ অক্টোবর) ২০২৬, বিকেল ৩টা ৩৭ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের ডিস্ট্রিবিউটরের প্রায় তিন কোটি টাকা লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় দুর্বৃত্তরা গাড়ি থামিয়ে গুলি ও দেশীয় অস্ত্রের মুখে এই টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় হিমেল নামের এক অ্যাকাউন্টস ম্যানেজার গুলিবিদ্ধসহ মোট তিনজন আহত হয়েছেন।

আহত অন্য দুজন হলেন প্রাইভেটকার চালক লাল মিয়া এবং এরিয়া ম্যানেজার ফরহাদ। গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিকাশের পরিবেশক প্রতিষ্ঠান ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেডের শ্রীপুর শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় এবং পোশাকশ্রমিকদের বেতনের চাপের কারণে নগদ টাকার সংকট ছিল। বিকাশের নিয়ম অনুযায়ী নরসিংদীর পরিবেশক হযরত আলী মুন্সীর কাছ থেকে নগদ টাকা সংগ্রহ করে ব্যক্তিগত গাড়িতে করে নিয়ে আসা হচ্ছিল।

মোস্তাফিজুর রহমান বলেন, “গাড়িটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পথরোধ করে। এ সময় তারা চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির কাচ ভেঙে ফেলে এবং পিস্তল দিয়ে হিসাবরক্ষণ কর্মকর্তা হিমেলকে গুলি করে।”

তিনি আরও জানান, গাড়িতে তিনটি প্লাস্টিকের বস্তায় নগদ টাকা ছিল। দুর্বৃত্তরা বস্তাগুলো নিয়ে পালিয়ে যায়। প্রাথমিকভাবে তাদের ধারণা, লুট হওয়া টাকার পরিমাণ প্রায় তিন কোটি টাকা, তবে গাড়িতে মোট চার কোটি টাকা ছিল বলেও জানান তিনি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, “খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল ও আহতদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar