1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভোটের প্রত্যাশা নয়, সম্প্রীতির বন্ধন অটুট রাখাই লক্ষ্য: মুসলিম উদ্দিন - bdtelegraph24.com
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে ১৪ শতাংশ কোটা নির্ধারণ সাতক্ষীরায় ধর্মীয় অবমাননার অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত গাছার কুনিয়ায় বিভিন্ন সমস্যা নিরসনে সামাজিক উঠান বৈঠক অভয়নগরে আওয়ামীলীগ নেতা রউফ মোল্যা ফের গ্রেফতার  ভিয়েতনাম যুদ্ধে নিহত ৭৩১ সেনার শেষকৃত্য সম্পন্ন ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ভোটের প্রত্যাশা নয়, সম্প্রীতির বন্ধন অটুট রাখাই লক্ষ্য: মুসলিম উদ্দিন বাঘাইছড়ির সাজেকে আবারও অবরোধের ডাক, বিপাকে পর্যটন ব্যবসায়ীরা মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের করণীয় শীর্ষক মতবিনিময় লোহাগাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে উপহার বিতরণ

ভোটের প্রত্যাশা নয়, সম্প্রীতির বন্ধন অটুট রাখাই লক্ষ্য: মুসলিম উদ্দিন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৪৬ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী প্রত্যাশী ও উপজেলা যুবদল নেতা মুসলিম উদ্দিন। বুধবার (১৪ অক্টোবর) দিনব্যাপী আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের হিন্দুপাড়ায় তিনি এসব উপহারসামগ্রী বিতরণ করেন। উৎসবের আগে উপহার পেয়ে সুবিধাভোগীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। তাঁরা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।

স্থানীয়ভাবে তরুণ নেতা হিসেবে পরিচিত মুসলিম উদ্দিন ধর্ম-বর্ণনির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়ে এলাকায় আলোচনায় এসেছেন। স্থানীয়ভাবে জানা গেছে, পবিত্র রমজান, ঈদুল ফিতর, ঈদুল আজহা ও শারদীয় দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসবে তিনি নিজের সামর্থ্য অনুযায়ী উপহারসামগ্রী বিতরণ করে থাকেন। স্থানীয়দের মতে, ধর্মীয় পরিচয়ের ভিন্নতা সত্ত্বেও সব সম্প্রদায়ের মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার এ ধরনের উদ্যোগ সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা জোরদারে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

এদিকে, উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের কাছেও মুসলিম উদ্দিন একজন পছন্দের ও আস্থাভাজন কর্মী হিসেবে পরিচিত বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। স্থানীয় পর্যায়ে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততা তাঁকে সম্ভাবনাময় তরুণ নেতা হিসেবে পরিচিতি দিচ্ছে।

উপহারসামগ্রী বিতরণ প্রসঙ্গে মুসলিম উদ্দিন বলেন, “আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে ভোট দেবেন কি দেবেন না, সে বিষয়ে আপনাদের প্রতি আমার কোনো দাবি নেই। আমি সম্পূর্ণ নিঃস্বার্থভাবে আপনাদের হাতে এই উপহারসামগ্রী তুলে দিয়েছি। আপনাদের মুখে হাসি ফোটাতে পেরে এবং উৎসবের আনন্দে সামিল হতে পেরে আমার নিজের মনও আনন্দে ভরে গেছে। মানুষের প্রতি ভালোবাসা ও সামাজিক সম্প্রীতির বন্ধন অটুট রাখতেই আমার এ ক্ষুদ্র প্রয়াস।” ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা স্থানীয়দের।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar