মাহাবুল ইসলাম অভি গাজীপুর
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নির্মাণে বিভিন্ন সমস্যা নিরসনে সামাজিক উঠান বৈঠকে উপস্থিত ছিলেন গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক জনাব কামাল উদ্দিন।
শহীদ আহসানউল্লাহ মাস্টার রোডের ট্রাউজার গার্মেন্টস সংলগ্ন দক্ষিণ দিকে খৈরতৈল গ্রামের সাথে প্রায় আড়াই কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণে বিভিন্ন সমস্যা উঠান বৈঠকে উপস্থাপিত হয়। এলাকাবাসীর মতামত কে গুরুত্ব দিয়ে উঠান বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় এবং রাস্তা নির্মাণে সকলে সন্তুষ্টি প্রকাশ করে ও সহযোগীতার আশ্বাস প্রদান করে।
এই উঠান বৈঠকে আরো উপস্থিত ছিল, গাছা থানা বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, গাছা থানা যুবদলের সদ্য সাবেক আহবায়ক সোলেমান সরকার, ৩৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আওয়াল সরকার, গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম মমিনুর রহমান, উপস্থিত ছিলেন ৩৭ নং ওয়ার্ডে যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফুল আলম (অভি)গাছা থানা স্বেচ্ছাসেবক দলনেতা শাকিল হোসেন( জয়)গাছা থানা ছাত্রদল নেতাএম আলিফ এইচ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন।