1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পাবনায় শারদীয় দুর্গাপূজা নিরাপত্তায় আনসারের ব্যাপক প্রস্তুতি, সদস্য মোতায়েনে ডিজিটাল পদ্ধতি - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় শারদীয় দুর্গাপূজা নিরাপত্তায় আনসারের ব্যাপক প্রস্তুতি, সদস্য মোতায়েনে ডিজিটাল পদ্ধতি কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযানঃমালিকসহ ৩৯ নারী পুরুষ আটক অভয়নগরে নাশকতার চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ নেতা রউফ মোল্যা গ্রেফতার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে ১৪ শতাংশ কোটা নির্ধারণ সাতক্ষীরায় ধর্মীয় অবমাননার অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত গাছার কুনিয়ায় বিভিন্ন সমস্যা নিরসনে সামাজিক উঠান বৈঠক অভয়নগরে আওয়ামীলীগ নেতা রউফ মোল্যা ফের গ্রেফতার  ভিয়েতনাম যুদ্ধে নিহত ৭৩১ সেনার শেষকৃত্য সম্পন্ন ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ভোটের প্রত্যাশা নয়, সম্প্রীতির বন্ধন অটুট রাখাই লক্ষ্য: মুসলিম উদ্দিন

পাবনায় শারদীয় দুর্গাপূজা নিরাপত্তায় আনসারের ব্যাপক প্রস্তুতি, সদস্য মোতায়েনে ডিজিটাল পদ্ধতি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২ জন খবরটি পড়েছেন

মো: আরিফুল ইসলাম,
পাবনা জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে পাবনা জেলার ৯টি উপজেলা ৩৬৪টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিবারের মতো এবারও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং জনসমাগম নিয়ন্ত্রণে ১৬ ই অক্টোবর হতে ২১ শে অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২৩৮২ জন সদস্যের। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে আনসার ব্যাটালিয়নের বিশেষ টিম।

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, পাবনা ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করছে।এবারের দুর্গাপূজায় সদস্য মোতায়েনে যুক্ত হয়েছে নতুন মাত্রা। প্রথমবারের মতো সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে মোতায়েন করা হচ্ছে বাহিনীর সদস্যদের। প্রশিক্ষণপ্রাপ্ত ও AVMIS-এ নিবন্ধিত সদস্যরা বাহিনীর জব পোর্টালের মাধ্যমে আবেদন করে দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন।

এবারই প্রথম দুর্গাপূজার নিরাপত্তার দায়িত্বে যুক্ত হচ্ছেন কলেজভিত্তিক ভিডিপি প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরাও। এর ফলে নিরাপত্তা কার্যক্রমে যুক্ত হচ্ছেন শিক্ষিত ও প্রশিক্ষিত তরুণরা। ডিজিটাল পদ্ধতিতে সদস্য মোতায়েনের ফলে দায়িত্ব বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত হওয়ার পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের দায়িত্ব পালনের সুযোগও নিশ্চিত হচ্ছে। একই সঙ্গে সিন্ডিকেট, গ্রুপ বাণিজ্য ও দালালচক্রের অনিয়মের সুযোগও বন্ধ হচ্ছে।

দুর্গাপূজাকে কেন্দ্র করে বাহিনীর কর্মকর্তারা ও ভাতাভোগী সদস্য-সদস্যারা প্রতিমা নির্মাণস্থল ও পূজামণ্ডপ পরিদর্শন করছেন। তাঁরা পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করছেন এবং সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দিচ্ছেন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, পাবনা জেলা কমান্ড্যান্ট, মো: মাহবুবুর সরকার বিশ্বাস করেন, প্রশিক্ষিত ও দায়িত্বশীল সদস্যদের সক্রিয় অংশগ্রহণে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে উদ্‌যাপিত হবে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং উৎসবের আনন্দ নির্বিঘ্ন রাখতে বাহিনী সর্বাত্মকভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar