1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মাগুরায় ৪ হাজার ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার, গাড়ি ও নগদ টাকা উদ্ধার - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি এম এ হান্নান, সম্প্রীতির আহ্বান সাতক্ষীরায় শামীম হত্যা: অনুতপ্ত নন প্রধান আসামি ফজলুল হক আমিনী নোয়াখালীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: সিসিটিভি ফুটেজে শনাক্ত হামলাকারী শেরেবাংলা নগরে সরছে সচিবালয়: নীতিগত অনুমোদন দিল মন্ত্রিসভা শ্যালিকাকে ধর্ষণের মামলা: সাজানো নাটক প্রমাণিত হওয়ায় খালাস পেলেন ডা. রাফসান গাজীপুরে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন এসটিএস উদ্বোধন নেত্রকোণায় যুবকের উপর মুখোশধারীদের গুলি, গুরুতর আহত মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলি ও মাদক উদ্ধার যশোরে সিজারিয়ান অপারেশনের পর প্রসূতির মৃত্যু, অপচিকিৎসার অভিযোগ

মাগুরায় ৪ হাজার ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার, গাড়ি ও নগদ টাকা উদ্ধার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২ জন খবরটি পড়েছেন

জেলা প্রতিনিধি, মাগুরা
রবিবার (১৮ অক্টোবর), রাত ১২টা ৪০ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মাগুরা সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবা ও নগদ ছয় লাখ টাকাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার (১৮ অক্টোবর) রাত ১২টা ৪০ মিনিটে উপজেলার কুকনা এশিয়া মহিলা কলেজপাড়ার একটি ভাড়া বাসায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ী গ্রামের বাসিন্দা সম্পা দাস (৩২) ও পূর্ণিমারানী বিশ্বাস (৫৫)।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসার ভাড়াটিয়া দীপ্ত কুমার বিশ্বাস (৩২) পালিয়ে যান। পরে সাক্ষীদের উপস্থিতিতে ঘর তল্লাশি করে একটি স্টিলের লকার থেকে ২০টি প্যাকেটে রাখা চার হাজার পিস ইয়াবা ও নগদ ছয় লাখ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারের সময় সম্পা দাসের কোলে তিন মাস বয়সী একটি কন্যাসন্তান ছিল।

পুলিশ জানায়, গ্রেপ্তার সম্পা দাসের দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি কালো রঙের ওয়াকিটকি সেটও উদ্ধার করে পুলিশ। আসামিরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে জানায় ডিবি।

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) থান্দার খায়রুল হাসানের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পলাতক দীপ্ত কুমার বিশ্বাসকে গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar