1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় ৩ খাতে সরকারি উন্নয়ন বরাদ্দ পেল খানপুর গ্রাম - bdtelegraph24.com
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় ৩ খাতে সরকারি উন্নয়ন বরাদ্দ পেল খানপুর গ্রাম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৫ স্থানে বাইপাস ও ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ জুমার দিন দোয়া কবুলের মুহুর্তে যে দোয়া বেশি বেশি পড়তে হবে রাতে ঘুম না এলে রাসুলুল্লাহ (সা.) যে দোয়া পড়তে বলেছেন যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে ‘ফাদার অব অল বোম্বস’ আনছে ইরান থাইল্যান্ডে ‘সয়েল ফিভার’-এ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০ গাজীপুরে গাছায় মাদ্রাসার ৬ ছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক-পরিচালক গ্রেপ্তার খুলনায় ভোরে যুবক, সন্ধ্যায় নারী খুন-এক দিনে দুই হত্যাকাণ্ড চার স্ত্রী ও ৫৮ সন্তান নিয়ে সংসার, খাবার জোগাতেই হিমশিম আফগান সাদিকের

বাঘারপাড়ায় ৩ খাতে সরকারি উন্নয়ন বরাদ্দ পেল খানপুর গ্রাম

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৫ জন খবরটি পড়েছেন
বাঘারপাড়ায় ৩ খাতে সরকারি উন্নয়ন বরাদ্দ পেল খানপুর গ্রাম

নিজস্ব প্রতিবেদক: যশোরের বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়ীয়া ইউনিয়নের খানপুর গ্রামে একযোগে উপাসনালয় উন্নয়ন, সুপেয় পানির সংকট নিরসন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে সম্প্রতি এসব বরাদ্দ ও উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।  

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এলজিইডির ‘সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২’ (GSID-2) প্রকল্পের আওতায় খানপুর সার্বজনীন দেবী মন্দির উন্নয়নের জন্য ৩.০০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি গ্রামটিতে সুপেয় পানি নিশ্চিত করতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের রাজস্ব বাজেটের অধীন খানপুর খানপাড়ার বাসিন্দা জনাব মোঃ মনিরুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে সাবমারসিবল পাম্পসহ ১টি গভীর নলকূপ বরাদ্দ দেওয়া হয়েছে। 

এ ছাড়া গ্রামের শিক্ষার্থীদের শারীরিক ও সাংস্কৃতিক বিকাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে খানপুর মাধ্যমিক বিদ্যালয় ও খানপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার অনুকূলে প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী বরাদ্দের নির্দেশ দেওয়া হয়েছে। 

বরাদ্দ উপলক্ষে সম্প্রতি এলাকায় আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন বাপ্পা ঘোষ। সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক চিত্তরঞ্জন ভদ্র, জাফর খান, আরাফাত রহমান জুয়েল, ইউপি সদস্য ফেরদৌস খান সোহাগ, শহিদুল খান স্বপন, অনুপম, ফারদিন খান সুজন, বরুণ, আসিফ ও শুভ।

সভায় বক্তারা বলেন, এলাকার সন্তান ফারদিন খান সুজন ও বর্তমান ইউপি সদস্য ফেরদৌস খান সোহাগের নিরন্তর যোগাযোগ ও প্রচেষ্টায় গ্রামের সমস্যাগুলো সরকারের নজরে আসে এবং দ্রুত এ বরাদ্দ মেলে।

সংশ্লিষ্ট দপ্তরগুলোর নির্দেশনায় বলা হয়, নির্ধারিত কাজগুলো স্বচ্ছতা ও সরকারি নিয়ম মেনে দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। এলজিইডি ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আঞ্চলিক প্রকৌশলীদের দরপত্র আহ্বান এবং মাঠপর্যায়ে সঠিকতা যাচাইয়ের মাধ্যমে প্রকল্পগুলো বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar