1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নবীনগর থানা প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ, সম্পাদক অলিউল্লাহ - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ার আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী আটক নবীনগর থানা প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ, সম্পাদক অলিউল্লাহ ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান

নবীনগর থানা প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ, সম্পাদক অলিউল্লাহ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২৪ জন খবরটি পড়েছেন

ফরিদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া,প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা প্রেসক্লাবের পুরোনো কার্যকরী কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক স্বাধীন দেশ-এর নবীনগর উপজেলা প্রতিনিধি নূর মোহাম্মদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক বাংলাদেশের আলো-এর নবীনগর উপজেলা প্রতিনিধি এস এম অলিউল্লাহ।

রোববার (২৫ অক্টোবর) প্রেসক্লাবের কার্যকরী সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য পদে সিনিয়র সহসভাপতি হয়েছেন মো. মাহফুজ মিয়া। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমানুজ্জামান পল্লব, মজিবুর রহমান শামীম ও একেএম ওয়ালি উল্লাহ। যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন শাহীন, সাংগঠনিক সম্পাদক মো. নিজাম উদ্দিন, অর্থ সম্পাদক মো. সাদ্দাম হোসাইন এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক হয়েছেন ফরিদ আহমেদ।

নতুন কমিটির কার্যকরী সদস্যরা হলেন আক্তার হোসেন, আবুল হাসান ও ওয়াহিদুল্লাহ জামান দ্বীপু। সদস্য হিসেবে রয়েছেন সোহেল রানা, জাহিদুল ইসলাম জিহাদ, তৌফিক এলাহি ও মিজানুর রহমান।

সাংবাদিকদের পেশাগত ঐক্য ও মর্যাদা রক্ষা এবং জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ২০২০ সালে নবীনগর থানা প্রেসক্লাবের যাত্রা শুরু হয়।

নবগঠিত কমিটির নেতারা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য সুদৃঢ় করা এবং এলাকার মানুষের কল্যাণে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার প্রত্যয় ব্যক্ত করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar