1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মুন্সিগঞ্জে জমি নিয়ে বিরোধে বাবা ও মেয়েকে কুপিয়ে হত্যা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
লংমার্চ সফল করতে যশোরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ গাজীপুরে সাংবাদিক রিপনকে অপহরণ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ইসলামবিরোধী আখ্যা দিয়ে দৃষ্টিশক্তি ফেরানোর অস্ত্রোপচার নিষিদ্ধ করল তালেবান ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে রুশ বিশেষজ্ঞের সংখ্যা বাড়াচ্ছে রোসাটম মুন্সিগঞ্জে জমি নিয়ে বিরোধে বাবা ও মেয়েকে কুপিয়ে হত্যা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনকে অপরাধমূলক সংগঠন হিসেবে চিহ্নিত করল ট্রাইব্যুনাল গাজীপুরে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, আটক কয়েকজন তুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার জনগণের পুলিশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষককে কার্ড দেবে সরকার

মুন্সিগঞ্জে জমি নিয়ে বিরোধে বাবা ও মেয়েকে কুপিয়ে হত্যা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২৩ জন খবরটি পড়েছেন

জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার (২৯ অক্টোবর, ২০২৬), রাত ৮:৩৪ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে জমি নিয়ে বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাবা ও পাঁচ বছর বয়সী মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের একটি পরিত্যক্ত জমি থেকে শিশু তোয়াবার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর কয়েক ঘণ্টা পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার বাবা গোলাপ হোসেন (৩৫)।

নিহত গোলাপ হোসেন পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তিনি স্ত্রী শিউলি বেগম ও সন্তানদের নিয়ে দোসরপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে মেয়েকে নিয়ে দাদার বাড়িতে যাওয়ার পথে হামলার শিকার হন তারা। পরে রক্তাক্ত অবস্থায় গোলাপ বাড়িতে ফিরলেও শিশু তোয়াবার খোঁজ পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ইটভাটার কাছে শিশুটির মরদেহ দেখে পুলিশে খবর দেন।

নিহতের স্ত্রী শিউলি বেগম অভিযোগ করেন, প্রতিবেশী সোহরাব হোসেনসহ কয়েকজনের সঙ্গে তাদের জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। এই বিরোধের জেরেই তার স্বামী ও সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।

গোলাপ হোসেনের মা হাসু বেগম জানান, বুধবার বিকেলে মেয়েকে নিয়ে রামকৃষ্ণদী এলাকায় সৎ বাবার কর্মস্থল ইটভাটায় দেখা করতে যান গোলাপ। সেখান থেকে ফেরার পথেই হামলাকারীরা তাদের ওপর আক্রমণ করে।

মৃত্যুর আগে গোলাপ হোসেন পুলিশের কাছে চিকিৎসাধীন অবস্থায় হামলার ঘটনার বর্ণনা ও জড়িতদের নাম উল্লেখ করে জবানবন্দি দিয়েছেন। সেই জবানবন্দির সূত্র ধরে পুলিশ মূল অভিযুক্তকে আটক করেছে।

মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. কামরান হোসেন বলেন, “মৃত্যুর আগে নিহতের দেওয়া জবানবন্দি ও ঘটনাস্থল থেকে পাওয়া আলামতের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।”

তিনি আরও জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, ধারালো অস্ত্রের আঘাত ও বিষক্রিয়ার কারণে গোলাপ হোসেনের মৃত্যু হয়ে থাকতে পারে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar