1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গাজীপুরে সাংবাদিক রিপনকে অপহরণ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
লংমার্চ সফল করতে যশোরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ গাজীপুরে সাংবাদিক রিপনকে অপহরণ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ইসলামবিরোধী আখ্যা দিয়ে দৃষ্টিশক্তি ফেরানোর অস্ত্রোপচার নিষিদ্ধ করল তালেবান ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে রুশ বিশেষজ্ঞের সংখ্যা বাড়াচ্ছে রোসাটম মুন্সিগঞ্জে জমি নিয়ে বিরোধে বাবা ও মেয়েকে কুপিয়ে হত্যা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনকে অপরাধমূলক সংগঠন হিসেবে চিহ্নিত করল ট্রাইব্যুনাল গাজীপুরে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, আটক কয়েকজন তুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার জনগণের পুলিশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষককে কার্ড দেবে সরকার

গাজীপুরে সাংবাদিক রিপনকে অপহরণ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৬ জন খবরটি পড়েছেন

মোঃ মাহাবুল ইসলাম অভি গাজীপুর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গাজীপুরে দৈনিক কালবেলার প্রতিনিধি ও জ্যেষ্ঠ সাংবাদিক মঈন উদ্দিন রিপনকে অপহরণ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় গাজীপুর মহানগরের গাছা থানার বোর্ডবাজার এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।

‘জাতির কণ্ঠ’ পরিবারের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে সাংবাদিক, মানবাধিকারকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। গত ২৭ অক্টোবর গাজীপুর মহানগরের টঙ্গী এলাকা থেকে প্রকাশ্য দিবালোকে সাংবাদিক মঈন উদ্দিন রিপনকে অপহরণ ও নির্যাতনের ঘটনার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মাদক-সন্ত্রাস-চাঁদাবাজবিরোধী নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ও চ্যানেল এস-এর গাজীপুর প্রতিনিধি মো. মোছাদ্দিকুর রহমান হাজী মুসা। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক গণকণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার শেখ জিসান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘জাতির কণ্ঠ’-এর প্রকাশক তানজিল মাহমুদ হিমেল ও সম্পাদক মো. মাজহারুল ইসলাম রুবেল। প্রকাশক তানজিল মাহমুদ হিমেলের সার্বিক তত্ত্বাবধানে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য দেন গাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আশরাফুল, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. নাসির উদ্দিন, মাদক-সন্ত্রাস-চাঁদাবাজবিরোধী নাগরিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাঈল হোসেন, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শহীদ, দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি মো. টুটুল, মানবাধিকারকর্মী আবুল কাশেম, দৈনিক নববাণীর গাজীপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম মাসুদ,।টেলিগ্রাফ বাংলাদেশ রিপোর্টার্স প্রতিনিধি মোঃ মাহাবুল ইসলাম অভি ময়না আক্তারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন জ্যেষ্ঠ সাংবাদিককে প্রকাশ্য দিবালোকে অপহরণ ও নির্যাতনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনা সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন এবং আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুতর প্রশ্নের জন্ম দেয়। সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ।

বক্তারা আরও বলেন, সাংবাদিক মঈন উদ্দিন রিপনের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করতে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তাঁরা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাংবাদিকদের ওপর হামলা, অপহরণ ও নির্যাতনের মতো ঘটনার বিচারহীনতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন থেকে সাংবাদিক রিপনের নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং আইনানুগ বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar